০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লৌহজংয়ে ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে জেন্ডার সমতা ও আত্মরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি-
  • Update Time : ০৭:৩৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৭ Time View

ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি-

মুন্সীগঞ্জের লৌহজংয়ে গাঁওদিয়া শামুরবাড়ি এলাকায় অবস্থিত ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ, নেতৃত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেন্ডার সমতা, নারীর স্বাস্থ্য এবং আত্মরক্ষা বিষয়ক একটি প্রাণবন্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে ‘ভ্রমণকন্যা—ট্রাভেলস অব বাংলাদেশ’-এর উদ্যোগে এই ব্যতিক্রমী সেমিনারের আয়োজন করা হয়। এতে কলেজের বাছাইকৃত ১৫০ জন শিক্ষার্থী অংশ নেন।
সকাল ১১টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ তানজিমা সুলতানা পারভীনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারটি শুরু হয়।
তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করলেই চলবে না; বরং তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।” তিনি বিশেষ করে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার গ্রহণ, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণের বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এই বিষয়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ, নেতৃত্বের দক্ষতা, স্বাস্থ্য সচেতনতা ও আত্মরক্ষার মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মূল আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান ও সচেতনতা যাচাইয়ের জন্য একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে দুপুর ১টা ৪০ মিনিটে সেমিনারটি সমাপ্ত হয়। আয়োজকদের মতে, শিক্ষামূলক এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে সচেতনতা, আত্মবিশ্বাস ও ইতিবাচক চিন্তাভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Please Share This Post in Your Social Media

লৌহজংয়ে ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে জেন্ডার সমতা ও আত্মরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Update Time : ০৭:৩৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬