শেরপুরে জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৪:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ Time View

গতকাল (১১ সেপ্টেম্বর) জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন সুযোগ-সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থী ও আগ্রহীদের অবহিতকরণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে শেরপুরে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলার বিশিষ্টজনেরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা পরিষদ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি ও উপস্থিতিবৃন্দ:
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. শাকিল আহমেদ
প্রেসক্লাব সভাপতি জনাব কাকন রেজা
প্রেসক্লাব সেক্রেটারি জনাব মাসুদ হাসান বাদল
বিশিষ্ট সাংবাদিক জনাব রফিক মজিদ
স্থানীয় শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন ক্ষেত্র থেকে আসা আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জাপানে উচ্চশিক্ষার সুযোগ, বিভিন্ন স্কলারশিপ, শিক্ষাজীবন শেষে আন্তর্জাতিক মানের ক্যারিয়ার গড়ার নানা সম্ভাবনা এবং দেশটির কর্মসংস্থানের বাজার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা জাপানে পড়াশোনা ও কাজের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক নানা প্রশ্নের উত্তর অর্জন করেন।


























