ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সার, অসুস্থতা ও অভাবের গল্প শুনে অসহায়দের পাশে মানবিক ডিসি জাহিদ ।

আজিজুল হাকিম তুহিন, বিশেষ প্রতিনিধি
আজিজুল হাকিম তুহিন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৫১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 23

কেউ ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে ঋণের বোঝায় জর্জরিত, কেউ অর্থের অভাবে চোখের ছানি অস্ত্রোপচার করাতে পারছেন না। কারও স্বামী অসুস্থ, কারও সন্তান ক্যান্সারে আক্রান্ত। আবার কেউ নিজের চিকিৎসা ও সংসারের খরচ চালাতে গিয়ে দিশেহারা। এমন অসহায় মানুষের দুঃখ-কষ্ট শুনে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে নানা সংকট নিয়ে আসা মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন তিনি। আবেদনপত্রের বাইরেও মনোযোগ দিয়ে শোনেন তাঁদের জীবনসংগ্রাম, চিকিৎসার ব্যয় এবং পারিবারিক দুর্ভোগের কথা। পরে অসুস্থ ও অসহায় ১১ জনকে চিকিৎসার জন্য এবং একজনকে মেয়ের বিয়ের খরচ বাবদ আর্থিক সহায়তা দেওয়া হয়।

গণশুনানিতে আসা ব্যক্তিদের মধ্যে ছিলেন ক্যান্সারে আক্রান্ত রোগী ও তাঁদের স্বজন, অসুস্থ ও কর্মহীন পরিবারের সদস্য, চিকিৎসার অর্থ জোগাড় করতে না পারা দরিদ্র মানুষ এবং আর্থিক সংকটে থাকা একাধিক পরিবার। তাঁদের কারও চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম, আবার কারও নিত্যদিনের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।

জেলা প্রশাসন জানায়, এদিনের গণশুনানিতে সরাসরি ২৪ জন এবং অনলাইনে পাঁচজন প্রবাসী অংশ নেন। তাঁদের অভিযোগ ও সমস্যার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন জেলা প্রশাসক।

অসহায় মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা, সংকট অনুধাবন করা এবং জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার এ উদ্যোগ গণশুনানিকে মানবিক সেবার একটি কার্যকর মাধ্যমে পরিণত করেছে। সংকটের সময়ে প্রশাসনের এমন সহযোগিতা অসহায় মানুষগুলোর জন্য নতুন করে আশার আলো দেখাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ক্যান্সার, অসুস্থতা ও অভাবের গল্প শুনে অসহায়দের পাশে মানবিক ডিসি জাহিদ ।

প্রকাশের সময় : ০৭:৫১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬