১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​নালিতাবাড়ীতে অনিয়মের দায়ে মাংসের ৩ দোকানকে জরিমানা

​নোমান আহমেদ, শেরপুর প্রতিনিধি
  • Update Time : ১১:২৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ১ Time View

​শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি মাংসের দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়।
​শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
​জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাংসের দোকানগুলোর স্বাস্থ্যসম্মত পরিবেশ, মাংসের গুণগত মান এবং আইনগত নিয়মকানুন সঠিকভাবে মানা হচ্ছে কি না, তা তদারকি করা হয়।
​অভিযান পরিচালনাকালে দোকানমালিকদের পশু জবাইয়ের আগে বাধ্যতামূলকভাবে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে পশুর স্বাস্থ্য পরীক্ষা করানোর কঠোর নির্দেশনা দেওয়া হয়। একইসাথে, আইন মেনে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে পশু জবাই এবং মাংস বিক্রির বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে।
​এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন জানান, “জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শেরপুরের সর্বসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি।”

Tag :

Please Share This Post in Your Social Media

​নালিতাবাড়ীতে অনিয়মের দায়ে মাংসের ৩ দোকানকে জরিমানা

Update Time : ১১:২৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬