০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক এসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি সামসুল, সম্পাদক আরিফ

Reporter Name
  • Update Time : ১১:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬১ Time View

মো: শফিউল আলম রাশেদ, ঝালকাঠী জেলা প্রতিনিধি:

বাংলাদেশ শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক এসোসিয়েশনের ঝালকাঠি জেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে ঝালকাঠী সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শারীরিক শিক্ষা শিক্ষক মো: সামসুল আলম এবং সাধারণ সম্পাদক পদে ডুমরিয়া অমৃতবালা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো: আরিফ মোল্লা নির্বাচিত হয়েছেন।
​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমের সার্বিক উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন যে, এই নতুন কমিটির গতিশীল নেতৃত্বে ঝালকাঠি জেলার ক্রীড়া ও শারীরিক শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।
​এদিকে নতুন কমিটি আত্মপ্রকাশ করায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝালকাঠিতে শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক এসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি সামসুল, সম্পাদক আরিফ

Update Time : ১১:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬