ফেসবুক স্ক্রল করতে করতে দণ্ডবিধির ওপর একটা চমৎকার টিউটোরিয়াল চোখে পড়লো। আহা!
- প্রকাশের সময় : ১২:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 40

ফেসবুক স্ক্রল করতে করতে দণ্ডবিধির ওপর একটা চমৎকার টিউটোরিয়াল চোখে পড়লো।
আহা!
কী সুন্দর করে বুঝাচ্ছে!
মনে মনে ভাবলাম, আজ আর কিছু না হোক, এই ভিডিওটা শেষ করেই উঠবো।
কিন্তু পোড়া কপাইল্লা এই আমি, আমার ইচ্ছা মতো কি আর সব হয় ?
বউয়ের ডাক পড়লো। তড়িঘড়ি করে মোবাইল রেখে হাজির হলাম।
কয়টা ধইন্না পাতা হাতে ধরিয়ে কইলো-
*”এই ধইন্না পাতার গোড়াগুলা একটু বাইছা দাও। আমি মাছটা ভাজছি।”*
সুবোধ বালকের মতো তাই করে দিলাম।
মিনিট পাঁচেক পর ফিরে এসে দেখি, সেই টিউটোরিয়াল উধাও! অনেক খুঁজলাম, কিন্তু কিছুতেই আর খুঁজে পাইলাম না।
মনের দুঃখে সাউন্ড বক্সে প্রিয় শিল্পী মান্না দের গান ছেড়ে দিলাম-
”আমি তাঁর ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি,
কোথা সে জানি না,
মন তবু তাঁর কথা বলে,
তাঁর সাথে পথ চলে…”
গানের সুরে যখন হারানো টিউটোরিয়ালের স্মৃতিতে ডুবে আছি, ঠিক তখনই
হাতে মাছ ভাজার খুন্তি নিয়ে বউ সামনে দাঁড়ালো!
*”কি হইছে? কার ঠিকানা রাখোনি? কার ছবি আঁকোনি?”*
আমি একটু চমকে গিয়ে ভয়ে ভয়ে কইলাম-
*কই! কার আবার?*
বউ কইলো-
*সেটাই তো জানতে চাইছি! এতদিন সংসার করার পরও দেখি মনে অন্য চক্কর চলে! আবার তার সাথে পথও চলে!*
আমি কইলাম-
*আরে ধুর! তুমি কী যে কও!*
বউ এবার একটু কাছে আইসা কইলো-
*তাহলে এই গানের মানে কি? কোন মানুষটার ঠিকানা হারাইলা?*
আমি আমতা আমতা করে কইলাম-
*আসলে একটা টিউটোরিয়াল দেখতেছিলাম তুমি ডাক দেওয়ায় হারায়া গেছে। এখন আর খুঁজে পাইতেছি না।*
বউ একটু গম্ভির হইয়া কইলো-
*ও আচ্ছা! এখন টিউটোরিয়ালেরও আবার ঠিকানা থাকে, ছবি থাকে, তার জন্য মনও কাঁদে! বাহ!*
মনে মনে কইলাম-
*হায়রে কপাল! দণ্ডবিধি পড়তে গিয়া আজ নিজেই দন্ডপ্রাপ্ত আসামি!*
বউ আবার জিগাইলো-
*তা, সেই টিউটোরিয়ালটা কি ছেলে, না মেয়ে?*
কী উত্তর দিমু বুঝতে পারলাম না!
আসলে ফেসবুকে হারানো ভিডিও খুঁজে পাওয়া যত কঠিনই হোক, বউয়ের সন্দেহের জেরা থেকে মুক্তি পাওয়া তার চেয়েও কঠিন!
দেওয়ানি, ফৌজদারি, দণ্ডবিধির কত ধারা পড়লাম, কতো কি বুঝলাম।
কিন্তু *সংসারবিধির* এই ধারাটা আজও বুঝে উঠতে পারলাম না! 😂
সৌজনে চন্দ্রন কুমার



























