০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

মো. ফয়সাল, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৯ Time View

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের পাঁচ বছর মেয়াদি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সরকার ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচিতে স্থানীয় ও পরিবেশবান্ধব প্রজাতিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চিনারদী এলাকায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের ৮০টি চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ইদ্রিস আলী, উপজেলা প্রশিক্ষক মো. জাহাঙ্গীর আলম শরীফ, উপজেলা প্রশিক্ষিকা মোছা. রোজিনা পারভীনসহ ভাতাভোগী সদস্য-সদস্যা ও ভিডিপি সদস্যরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখা, দূষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার জন্য বৃক্ষরোপণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি।
বন্দর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ইদ্রিস আলী বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে রোপণ করা চারাগুলোর পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে বাহিনীর সদস্য-সদস্যাদের সক্রিয় অংশগ্রহণ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বন্দরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

Update Time : ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬