০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪১০ গ্রাম গাঁজাসহ ধরা পড়ল ৭ মাদক কারবারি, সাজা দিল ভ্রাম্যমাণ আদালত

Reporter Name
  • Update Time : ০১:১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ২০ Time View

মোঃ বাদশা মিয়া সিনিয়র ​স্টাফ রিপোর্টার,

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪১০ গ্রাম গাঁজাসহ সাতজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সবাইকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
​বুধবার (২৬ আগস্ট) দিনভর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন বিভিন্ন স্পর্শকাতর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​ডিএনসি জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা হয় ৪১০ গ্রাম গাঁজা। দণ্ডপ্রাপ্তরা হলেন— মো: জারু মিয়া (৬৫), মো: লিটন আহমদ (৪০), মো: ইব্রাহীম খলিল (৪০), মো: দুলাল মিয়া (৩২), মো: শফিকুল (৩৫), মো: ফরিদ মিয়া (২৭) ও মো: মহিছুজ্জামান (৫৮)।
​গ্রেফতারের পর আসামিদের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের বিচারিক আদালতে তোলা হয়। আলামত ও অপরাধের সত্যতা প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ বিচারক আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান জানান, এলাকাকে মাদকমুক্ত করতে এই অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতে এই তৎপরতা আরও জোরদার করা হবে

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ায় ৪১০ গ্রাম গাঁজাসহ ধরা পড়ল ৭ মাদক কারবারি, সাজা দিল ভ্রাম্যমাণ আদালত

Update Time : ০১:১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬