১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে এপিএস নীট কারখানায় শ্রমিক বিক্ষোভ

Reporter Name
  • Update Time : ০৮:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ২১ Time View

​মোঃ রিজন, গাজীপুর:
গাজীপুরের পূবাইল এলাকায় তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এপিএস নীট কম্পোজিট লিমিটেড কারখানার সাব-কন্ট্রাক্ট শ্রমিকদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
​বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকেই কারখানার মূল ফটকের সামনে জড়ো হয়ে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী শ্রমিকরা।
​বিক্ষোভ চলাকালে শ্রমিকরা জানান, গত তিন মাস ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের ন্যায্য পারিশ্রমিক পরিশোধ করছে না। একাধিকবার বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। দীর্ঘদিন বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা। দ্রুত বকেয়া পাওনা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

Tag :

Please Share This Post in Your Social Media

গাজীপুরে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে এপিএস নীট কারখানায় শ্রমিক বিক্ষোভ

Update Time : ০৮:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬