শিরোনামঃ
মোংলায় ক্লাইমেট এ্যাকশন ফোরামের সভা:
- প্রকাশের সময় : ১০:৩৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 31

মোংলা উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স প্রজেক্ট অফিসে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় ক্লাইমেট এ্যাকশন ফোরামের সভাপতিত্ব করেন উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সভাপতি মোঃ নূর আলম শেখ। সভায় বক্তৃতা করেন লিডার্সের প্রজেক্ট অফিসার বদরুননেছা মিলি, ফোরামের নেতা এড. সার্বভৌম রায়, জানে আলম বাবু, এম এ কাশেম, ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, মাসুদা বেগম, লিডার্সের ফিল্ড ফ্যাসিলিটেটর ফাতেমা জান্নাত। সভায় জলবায়ু পরিবর্তনের অভিঘাতের প্রেক্ষিতে সৃষ্ট সমস্যা চিহ্নিতকরন এবং সমস্যা সমাধানে তিন মাসের পরিকল্পনা ও কর্মসুচি গ্রহণ করা হয়।###
Tag :


























