ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের নদী থেকে দুইদিন পর নিখোঁজ পর্যটকের মরাদেহ উদ্ধার

Shawon Akbar Shanto
  • প্রকাশের সময় : ১১:৪০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 53

সুন্দরবনের দুবলার চরে মাছ ধরতে যাওয়া জেলে শাহজাহান মনা জানান, টানার মাথা খালের চরে একটি লাশ ভাসতে দেখে জেলেরা দ্রুত বন বিভাগ ও কোস্টগার্ডকে খবর দেন। পরে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

এর আগে গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে মিজানুর রহমানের তত্ত্বাবধানে ‘ইকো ট্যুরিজম-২’ নামের একটি ট্রলারে সুন্দরবন ঘুরতে যান ১৯ জন ভ্রমণকারী। তাদের মধ্যে ছিলেন নরসিংদী, ময়মনসিংহ ও ঢাকা-গাজীপুর এলাকার বাসিন্দারা।

পরদিন ৬ নভেম্বর দুপুর ১টার দিকে শরণখোলা রেঞ্জের দুবলার চরে পৌঁছানোর আগেই নৌকাটি নতুন করে জেগে ওঠা একটি চরে আটকা পড়ে। নৌকাটি মুক্ত করার জন্য পর্যটকরা পানিতে নামেন। পরে সবাই নৌকায় ফিরে আসলেও যাত্রী গোনার সময় একজনকে খুঁজে পাওয়া যায়নি। এরপরই রিয়াজের নিখোঁজ হওয়ার বিষয়টি জানাজানি হয়।

খবর পেয়ে বন বিভাগ, কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। দুই দিনের অনুসন্ধানের পর শনিবার রাতে দুবলার চরের কাছাকাছি টানার মাথা খাল সংলগ্ন নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শনিবার ৭ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে সুন্দরবনের দুবলার চরের টানার মাথা খালের চর থেকে লাশটি উদ্ধার করে বন বিভাগ ও কোস্টগার্ড।

নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যে জায়গা থেকে রিয়াজ নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার লাশ পাওয়া যায়।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম বলেন, দুই দিনের অভিযানের পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
শাওন আকবার শান্ত

শাওন আকবার শান্ত

উপজেলা প্রতিনিধি, মোংলা, বাগেরহাট

সুন্দরবনের নদী থেকে দুইদিন পর নিখোঁজ পর্যটকের মরাদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১১:৪০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬