গাংনীতে মোটরসাইকেল ছিনতাই: পালানোর সময় পরিত্যক্ত অবস্থায় বোমাসদৃশ বস্তু উদ্ধার
- প্রকাশের সময় : ১১:১৪:২০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 14
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"20.0.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"130XKU5J-KIEH-16VO-MS8L-AMZD1O4OPLTZ","pictureId":"130XKU5J-KIEH-16VO-MS8L-AMZD1O4OPLTZ","capability_name":"capcut_photo_editor","deeplink_extra":"{"scene":"normal_edit","enter_from":"new_image"}"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"20.0.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"130XKU5J-KIEH-16VO-MS8L-AMZD1O4OPLTZ","pictureId":"130XKU5J-KIEH-16VO-MS8L-AMZD1O4OPLTZ","capability_name":"capcut_photo_editor","deeplink_extra":"{\"scene\":\"normal_edit\",\"enter_from\":\"new_image\"}"}"}

মেহেরপুরের গাংনী উপজেলায় নওয়াপাড়া–তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের আমজাদ আলী কারিগরের ছেলে আরিফুল ইসলাম নিজের টিভিএস মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে তেঁতুলবাড়ীয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে নওয়াপাড়া–তেঁতুলবাড়ীয়া সড়কের মাঝামাঝি নির্জন স্থানে পৌঁছালে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী আরিফুল ইসলাম বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।
তবে উদ্ধার হওয়া বস্তু দুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা প্রয়োজন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, সড়কটিতে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।





















