কালীগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
- Update Time : ০৪:৪১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১৯ Time View

ঝিনাইদহের কালীগঞ্জে প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন করে সাধারণ মানুষের শান্তি ও শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) কালীগঞ্জ থানার এসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কোলা বাজার থেকে পেট্রীপাড়াগামী ইটের সলিং রাস্তার পাশে আইয়ুব চেয়ারম্যানের বাড়ির নিকট তাদের বেসামাল অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে ডোপ টেস্টে মাদক সেবনের সত্যতা পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কালীগঞ্জ উপজেলার খাঞ্জাপুর গ্রামের মৃত বোরহান লস্করের ছেলে নয়ন লস্কর (২৩) এবং একই গ্রামের সিদ্দিক লস্করের ছেলে মিরাজ হোসেন (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় অভিযোগ এনে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় এবং কালীগঞ্জ থানার ওসি কবির হোসেনের নেতৃত্বে মাদক ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।




















