কুড়িগ্রামে আধুনিক শিশু পার্কের উদ্বোধন আজ, নতুন আলোয় সাজছে শহর।
- প্রকাশের সময় : ০৬:৪৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 46

কুড়িগ্রামে আধুনিক শিশু পার্কের উদ্বোধন আজ, নতুন আলোয় সাজছে শহর।
কুড়িগ্রাম শহরের পুরাতন এলাকায় শিশুদের বিনোদন ও মানসিক বিকাশের লক্ষ্যে নির্মিত হয়েছে আধুনিক শিশু পার্ক। শহরের ডায়াবেটিস সমিতি সংলগ্ন এলাকায় কুড়িগ্রাম জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত পার্কটি আজ শনিবার (২৮ নভেম্বর) উদ্বোধন হতে যাচ্ছে।
জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদের তথ্যমতে, পার্কটির উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।
একসময় সন্ধ্যা নামলেই এলাকাটি অন্ধকার ও নীরবতায় ঢেকে যেত। তবে আধুনিক এই শিশু পার্ক নির্মাণের ফলে পুরো এলাকায় নতুন প্রাণের সঞ্চার হয়েছে। রঙিন আলোকসজ্জা ও বিভিন্ন খেলার সরঞ্জামে সাজানো পার্কটি শিশুদের বিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শহরের ব্যস্ততম জীবনে শিশুদের খেলাধুলা ও নির্মল আনন্দের জন্য পার্কটি একটি আকর্ষণীয় বিনোদনকেন্দ্র হয়ে উঠবে। পাশাপাশি অভিভাবকদের জন্যও এটি পরিবার নিয়ে সময় কাটানোর একটি সুন্দর পরিবেশ তৈরি করবে।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই শিশু পার্কটি শিশুদের হাসি-আনন্দে মুখরিত হয়ে উঠবে এবং কুড়িগ্রাম শহরের সৌন্দর্য ও বিনোদন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।


























