ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে সোচ্চার সাংবাদিক নেতারা, মানববন্ধন ও সমাবেশ

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ০৫:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 81

আফজাল হোসেন শুভ, স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের সখীপুরে চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি ও তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, ময়মনসিংহ বিভাগীয় ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক, সম্পাদক-প্রকাশক পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচালক (আইন) মোহাম্মদ আলী আবির, কেন্দ্রীয় সদস্য জামাল উদ্দিন খান, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ইয়াহিয়া আরিফ, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম রাব্বি এবং বিভাগীয় আহ্বায়ক বিল্লাল হোসেন মানিকসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, সখীপুরের চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাঁদের নিঃশর্ত মুক্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো ধরনের হয়রানি বা চাপের কারণে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।

তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে চার সাংবাদিকের মুক্তির ব্যবস্থা করা না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশ থেকে সাংবাদিক নির্যাতনের ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীন সাংবাদিকতার অনুকূল পরিবেশ বজায় রাখতে সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে সোচ্চার সাংবাদিক নেতারা, মানববন্ধন ও সমাবেশ

প্রকাশের সময় : ০৫:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬