ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ১০:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ৩৪ Time View

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ঝালকাঠিতে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪:৩০ মিনিটে শহরের আমতলা রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন।
সভায় বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অ্যাডভোকেট মো. নাসিমুল হাসান, সভাপতি, ঝালকাঠি পৌর বিএনপি
এস এম এজাজ হাসান, সভাপতি, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি
মো. খোকন মল্লিক, সাধারণ সম্পাদক, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি
মো. শামীম তালুকদার, আহ্বায়ক, ঝালকাঠি জেলা যুবদল
অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সদস্য সচিব, ঝালকাঠি জেলা যুবদল
এছাড়াও সভায় বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা ও দায়িত্ব বণ্টন করা হয়।



















