ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড

আবুল কালাম
  • প্রকাশের সময় : ১০:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 58

দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড

কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার বাগুর, বড়কামতা ও দেবিদ্বার পৌরসভার পুনরা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার উপস্থিতিতে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য সেবনের অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে নবীয়াবাদ গ্রামের আল আমিন (২৪)কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দক্ষিণ গুনাইঘর গ্রামের কামাল হোসেনকে ১ মাসের কারাদণ্ড এবং বারেরা গ্রামের কামাল ও আবুল কালামকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আবুল কালাম

আবুল কালাম

উপজেলা প্রতিনিধি, মুরাদনগর, কুমিল্লা

দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড

প্রকাশের সময় : ১০:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬