০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নকলা পুলিশের তৎপরতা: নিখোঁজ ৬ মাদ্রাসা শিক্ষার্থীকে সাভার থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর

রিপোর্টার নোমান আহমেদ
  • Update Time : ১১:৩৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ১৬ Time View

শেরপুরের নকলা উপজেলার মুক্তির বাজার নূরানীয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া ৬ শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে নকলা থানা পুলিশ।
​গত ১৯ আগস্ট সন্ধ্যার সময় কাউকে কিছু না জানিয়ে ওই ছয় শিক্ষার্থী মাদ্রাসা প্রাঙ্গণ থেকে চলে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে নকলা থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরদিন ২০ আগস্ট ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
​পরবর্তীতে উদ্ধারকৃত শিক্ষার্থীদের নিরাপদে তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় হস্তান্তর করে পুলিশ প্রশাসন। দ্রুততম সময়ে সন্তানদের ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষ।

Tag :

Please Share This Post in Your Social Media

নকলা পুলিশের তৎপরতা: নিখোঁজ ৬ মাদ্রাসা শিক্ষার্থীকে সাভার থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর

Update Time : ১১:৩৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬