৩২ পর জেলেখালি খাল দখলমুক্ত ও উন্মুক্ত , এলাকাবাসীর স্বস্তি।
- প্রকাশের সময় : ০৭:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 34

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামের ওপর দিয়ে প্রবাহিত জেলেখালি খালটি দখলমুক্ত ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। খালটির প্রায় ২.২ কিলোমিটার অংশ প্রায় ৩২ বছর ধরে ভোগদখলে ছিল।
স্থানীয় গ্রামবাসী ও কৃষকদের দীর্ঘ দাবির পরিপ্রেক্ষিতে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস-বিফরআরএল খালটি পুনঃখননের উদ্যোগ নেয়। আইনগত মতামত ও উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে, ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাসের অর্থায়নে সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় খালটির পুনঃখনন কাজ সম্পন্ন করা হয়।
অভিযোগ রয়েছে, খালটি খননের পরপরই পূর্বের দখলদার ইসাক আলী পাড়ের নেতৃত্বে একটি পক্ষ খালটি পুনরায় দখলে নিয়ে সেখানে মাছ ছাড়ে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সংশ্লিষ্ট এনজিও এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় আজ ২০ নভেম্বর শুক্রবার সকালে শ্যামনগর উপজেলায় বিএনপির ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ড. মনিরুজ্জামানের নেতৃত্বে খালটি দখলমুক্ত ঘোষণা করা হয় এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রবেশাধিকার নিশ্চিত করা হয়। এ স


























