পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত
- প্রকাশের সময় : ১১:১৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 28

খুলনার পাইকগাছায় যথাযথ মর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদে উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ রুহুল কুদ্দুস, সেলিম রেজা লাকি, মেছের আলী সানা, মনিরুল ইসলাম মন্টু ও আনারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম।
এদিকে, একই দিন বিকেলে পৌরসভার সরল বাজারস্থ দলীয় কার্যালয়ে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে আরও একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল সরদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু, যুবদল নেতা আজহারুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল সরদার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ শওকত হোসেন, সিরাজুল ইসলাম, মো. তোরাব আলী ও লুৎফর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হামিদ, আমজাদ হোসেন, মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম, মোস্তফা গাজী, হাশেম আলী, মোহাম্মদ গোলদার, সামাদ গোলদার ও শাহদাৎ ফকির। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আল মামুন গাজী। অনুষ্ঠান শেষে সারাদেশে সংঘটিত রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে এবং নৈরাজ্যের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


























