ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কে জেল খাটছে দেখার টাইম নাই, জনসমর্থনই চূড়ান্ত” — মাদারগঞ্জে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল

Rohul Amin
  • প্রকাশের সময় : ১১:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 25

​কে জেল খাটছে বা কে কী করছে—সেটা দেখার সময় এখন নেই। যার জনসমর্থন বেশি, তাকেই চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দল সমর্থন দেবে।” জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এই দ্ব্যর্থহীন ঘোষণা দেন।

​৮ নভেম্বর ২০২৬, রবিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বালিজুড়ী এফএম হাই স্কুল মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল আরও স্পষ্ট করেন যে, স্থানীয় সরকার বা দলীয় পদ-পদবীতে কোনো ধরনের স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। এলাকার সাধারণ মানুষের কাছে যার জনপ্রিয়তা ও জনসমর্থন সবচেয়ে বেশি রয়েছে, দল তাঁকেই চূড়ান্ত মূল্যায়ন করবে।
​বালিজুড়ী এফএম হাই স্কুল মাঠের এই সংহতি সমাবেশে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণের ঢল নামে। পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয় এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
​অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
রুহুল আমিন

রুহুল আমিন

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ, জামালপুর

কে জেল খাটছে দেখার টাইম নাই, জনসমর্থনই চূড়ান্ত” — মাদারগঞ্জে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল

প্রকাশের সময় : ১১:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬