সুপার মহোদয়ের সাথে ছাত্র-ছাত্রীদের মাদকাসক্তি, অনলাইন জুয়া, আত্মহত্যা ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ
- প্রকাশের সময় : ০১:৪৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 34

সুপার মহোদয়ের সাথে ছাত্র-ছাত্রীদের মাদকাসক্তি, অনলাইন জুয়া, আত্মহত্যা ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ
অদ্য ১২ নভেম্বর ২০২৬ খ্রি. জেলা পুলিশ, মেহেরপুর ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, গাংনী, মেহেরপুর-এর আয়োজনে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সকল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের সাথে মাদকাসক্তি, অনলাইন জুয়া, আত্মহত্যা ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আলী হায়দার চৌধুরী, বিপিএম মহোদয়। পুলিশ সুপার মহোদয় মাদকের ভয়াবহতা, অনলাইন জুয়ার প্রতারণা এবং অল্প বয়সে হেলমেট ও লাইসেন্স বিহীন মোটরসাইকেল না চালানোসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানস্থলে পুলিশ সুপার মহোদয় উপস্থিত হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুসজ্জিত প্যারেডের মাধ্যমে তাঁকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানায়। এ সময় তিনি শিক্ষার্থীদের প্রদত্ত অভিবাদন গ্রহণ করেন এবং তাদের পরিবেশিত প্যারেড পরিদর্শন করেন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয়কে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত বিভিন্ন ক্রীড়া ইভেন্টসমূহ ঘুরিয়ে দেখানো হয়। তিনি প্রতিটি খেলার ইভেন্ট অত্যন্ত আগ্রহের সাথে পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের ক্রীড়াশৈলীর ভূয়সী প্রশংসা করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ হাসান আল নুরানী, প্রধান শিক্ষক, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, গাংনী, মেহেরপুর এছাড়া গাংনী থানার অফিসার ইনচার্জ জনাব মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


























