কাজিপুর ৩ নং গান্ধাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন ফরম তুলেছেন মোঃ রোকনুজ্জামান
- প্রকাশের সময় : ০৭:১৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 45

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কাজিপুর উপজেলা শাখা আয়োজনে কাজিপুরের ১২টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সভাপতি/সাধারণ সম্পাদক প্রার্থীদের ফরম বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কাজিপুর উপজেলা বিএনপির দলীয় ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি: জনাব মোঃ সেলিম রেজা (এমপি), মাননীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ-০১, কাজিপুর।
* প্রধান বক্তা: এডভোকেট মোঃ সাইদুল ইসলাম, সদস্য সচিব, জেলা বিএনপি, সিরাজগঞ্জ।
* বিশেষ অতিথি:
* জনাব মোঃ আব্দুস সালাম মেয়র ও সাবেক সাধারণ সম্পাদক, কাজিপুর উপজেলা বিএনপি।
* জনাব মোঃ আলাল উদ্দিন খান, সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপি।
* সঞ্চালনা/নেতৃত্বে রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, কাজিপুর উপজেলা বিএনপি। আসন্ন কাজিপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ও দলীয় ফরম বিতরণ ও উত্তোলন শুরু হয়েছে। ৩ নং গান্ধাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন ফরম তুলেছেন মোঃ রোকনুজ্জামান।


























