খুলনা বিভাগীয় প্রেসক্লাবের শাখা অফিস উদ্বোধন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কনিকাকে সম্মাননা প্রদান।
- প্রকাশের সময় : ১১:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 28

:
কুষ্টিয়ার ভেড়ামারায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভেড়ামারা থানার সামনে অবস্থিত খুলনা বিভাগীয় প্রেসক্লাবের ভেড়ামারা শাখা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ জাতীয় পুরস্কার অর্জন করায় ভেড়ামারার কৃতী সন্তান পারভীন নাহার কনিকাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এবং খুলনা বিভাগীয় প্রেস ক্লাব ভেড়ামারা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জনি আহম্মেদ কে সরকারি নিবন্ধনকৃত জাতীয় দৈনিক জন জাগরন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধির আইডি কাড প্রদান করা হয়।
২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা বিভাগীয় প্রেসক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মো: সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিক হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং খুলনা বিভাগীয় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ শামীম। বিশেষ অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কবি মো. আসমান আলী।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহসভাপতি খন্দকার মাহমুদ হাসান সেলিম, সহসভাপতি মাসুদ রানা লেবু ও মোমিনুজ্জামান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক হাসান, সহসাংগঠনিক সম্পাদক তৌহিদ সরোয়ার, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার, কোষাধ্যক্ষ সাগর হোসেন পবন, তথ্য ও গবেষণা সম্পাদক জনি আহম্মেদ, আইনবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক সাগর হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মাহামুদুল্লাহ সোহেল এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক মেহেদী হাসান জ্যাকি।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আবু ওবাইদা আল মাহাদী, আল মাহমুদ সুমন, এখতিয়ার হোসেন, সাগর রবিন, বসির উদ্দিন, আব্দুল লতিব অন্তর, সৌহরাব হোসেন, রকিবুল ইসলাম রকি, ফরিদুল ইসলাম ও মিঠুনুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করায় পারভীন নাহার কনিকাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁর এই অর্জনে ভেড়ামারাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।
বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের অসংগতি তুলে ধরা এবং মানবকল্যাণে কাজ করা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। খুলনা বিভাগীয় প্রেসক্লাবের ভেড়ামারা শাখার নতুন অফিস স্থানীয় সাংবাদিকদের পেশাগত কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে ও দোয়ার মাধ্যমে সম্পন্ন হয়।


























