ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিকাগোতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

Abdur Rohim
  • প্রকাশের সময় : ০৩:১২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 27

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। সড়কটির নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।
​স্থানীয় সময় ২২ নভেম্বর দুপুরে শিকাগোর ঐতিহাসিক উইলিস টাওয়ারের সামনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​সিটি অব শিকাগোর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির উদ্বোধন করেন শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস।
​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
​এ ছাড়া শিকাগো ও এর আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক প্রবাসী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন এবং শিকাগো সিটি কর্তৃপক্ষকে এই সম্মাননার জন্য ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আব্দুর রহিম

আব্দুর রহিম

স্টাফ রিপোর্টার, নীলফামারী

শিকাগোতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

প্রকাশের সময় : ০৩:১২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬