ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার কলমাকান্দায় চোরাচালানের ৩০টি ভারতীয় কম্বল জব্দ, গ্রেপ্তার ১ ।

মোঃ বোজলু মিয়া
  • প্রকাশের সময় : ০৬:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 37

নেত্রকোনার কলমাকান্দায় চোরাচালানের ৩০টি ভারতীয় কম্বল জব্দ, গ্রেপ্তার ১ ।

‎নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা:
‎নেত্রকোনার কলমাকান্দায় চোরাচালানের মাধ্যমে আনা বিভিন্ন ব্র্যান্ডের ৩০টি ভারতীয় কম্বল উদ্ধার করেছে পুলিশ।
এ সময় মোঃ ইলিয়াস হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
জব্দ করা এসব কম্বলের আনুমানিক বাজারমূল্য ৬৩ হাজার টাকা।
‎সোমবার (২৩ নভেম্বর) আনুমানিক ভোর ৪ টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের গোবিন্দপুর বাজারের উত্তর পাশে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে কম্বলগুলো জব্দ করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাট গোবিন্দপুর গ্রামের আল ইসলামের বসতবাড়িতে বিক্রির উদ্দেশ্যে ভারতীয় কম্বল মজুত রাখার তথ্য পায় পুলিশ। এরপর কলমাকান্দা থানার এসআই মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বাড়ির মালিক আল ইসলামের ছেলে ইলিয়াস হোসেনকে আটক করা হয়।
‎পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বসতঘর তল্লাশি করে ৩০টি ভারতীয় কম্বল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইলিয়াস স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে শুল্ক ও কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে কম্বল এনে নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ বজলু মিয়া

মোঃ বজলু মিয়া

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

নেত্রকোনার কলমাকান্দায় চোরাচালানের ৩০টি ভারতীয় কম্বল জব্দ, গ্রেপ্তার ১ ।

প্রকাশের সময় : ০৬:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬