ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ, দেশজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

Md. Khosru Noman
  • প্রকাশের সময় : ০১:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 33

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গত ২৩ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, চলতি নভেম্বর মাসে দেশের প্রায় ১০০টি গ্রামীণ ব্যাংক শাখা পেট্রোলবোমা হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

গ্রামীণ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশের ১৬টি জেলার অন্তত ২২টি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে—
শেরপুর,কক্সবাজার,মাদারীপুর,দিনাজপুর,নওগাঁ,পটুয়াখালী,নোয়াখালী,চট্টগ্রাম,পাবনা,নীলফামারী,নেত্রকোনা,কিশোরগঞ্জ,গাজীপুর,সিলেট,গোপালগঞ্জ ও রংপুর।

দৈনিক জনতার খবরের বিশেষ পর্যবেক্ষণ এ গ্রামীণ ব্যাংক শুধু ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য নারী উদ্যোক্তার অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে প্রতিষ্ঠানটি জড়িত।
তাই ব্যাংকের শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিচার এবং প্রতিটি শাখায় নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ খসরু নোমান

মোঃ খসরু নোমান

স্টাফ রিপোর্টার, ঢাকা

গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ, দেশজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রকাশের সময় : ০১:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬