ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ২১ ডিসেম্বর পাবনায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Durjoy
  • প্রকাশের সময় : ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 27

ডিসেম্বরে পাবনায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ ডিসেম্বর পাবনা সদর উপজেলায় এ অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে আজ বুধবার (২৬ নভেম্বর) জারি করা এক সরকারি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর মধ্যে চারটি মূল ভেন্যুতে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। মূল ভেন্যুর পাশাপাশি আরও ২৬৪টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এসব উপজেলা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূল অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবে।

নির্ধারিত চারটি মূল ভেন্যুর মধ্যে রয়েছে কুষ্টিয়া সদর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সুনামগঞ্জ সদর ও পাবনা সদর। পাবনায় ২১ ডিসেম্বর অনুষ্ঠান আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
দুর্জয়

দুর্জয়

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী, পাবনা

আগামী ২১ ডিসেম্বর পাবনায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের সময় : ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬