ক্ষমতার দম্ভ নয়,ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে হবে:ডেপুটি স্পিকার।
- প্রকাশের সময় : ০২:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 72

ক্ষমতার দম্ভ নয়,ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে হবে:ডেপুটি স্পিকার।
নেত্রকোণা প্রতিনিধি: মানুষের মন জয় করতে ক্ষমতার দম্ভ বা অহংকার পরিহার করে ভালোবাসা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
নেত্রকোণার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব ‘দেউলি’-তে অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বক্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
জনাব মতিলাল হাজং
জনাব খন্দকার মুশফিকুর রহমান
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুঃ বিল্লাল হোসেন খান
নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
জনাব আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।



























