চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে জোয়ারা ইউনিয়নে র্যালি ও সমাবেশ
- Update Time : ০৭:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ৮ Time View

চট্টগ্রামের চন্দনাইশে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে জোয়ারা ইউনিয়নে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদারের নির্দেশনায় মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ‘মাদককে না বলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার জোয়ারা ইউনিয়নের অস্থায়ী কার্যালয় এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মো. লিটন মিয়া।
জোয়ারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহিমা বেগমের সভাপতিত্বে থানার সেকেন্ড অফিসার শাহিন আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলমগীর, জোয়ারা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন পারভেজ, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফুরকান হাবিব, এডভোকেট পায়েল ভট্টাচার্য সুমন, সমাজসেবক খাইরুল বশর, বিএনপি নেতা আইয়ুব আলী, নজরুল ইসলাম, সানভীর রহমান ছোটন, সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।##
ছবির ক্যাপশনঃ চন্দনাইশে থানা পুলিশের উদ্যোগে জোয়ারা ইউনিয়নে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও সমাবেশ।
তারিখঃ ২২-০৮-২০২৬



















