০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন ও ১২০০ ফুট পাইপ

রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
  • Update Time : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ৩০ Time View

চট্টগ্রামের মীরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২২ আগস্ট ২০২৬) উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লা ঘাট ও চৌধুরী ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করা হয়েছে।
মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।
অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন ও ১২০০ ফুট পাইপ

Update Time : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬