০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ঈদে মিলাদুন্নবীর মিছিলে পুলিশের বাধা ও ধস্তাধস্তির অভিযোগ

মোঃ বাদশা মিয়া সিনিয়র স্টাফ রিপোর্টের
  • Update Time : ০৫:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ১২ Time View

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত জশনে জুলুসে (র‍্যালি) পুলিশের বাধা ও নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ উঠেছে। আজ সকালে সরাইল প্রাতঃবাজার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি বর্ণাঢ্য জশনে জুলুস বের করেন। মিছিলটি সরাইল প্রাতঃবাজার মসজিদ এলাকায় পৌঁছালে পুলিশ প্রশাসন এতে বাধা দেয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মিছিলটিকে শহীদ মিনারের দিকে যেতে নিষেধ করা হয়।
​পরবর্তী সময়ে বাংলাদেশ তরিকত ফাউন্ডেশনের সভাপতি ও স্থানীয় মুফতি সাইফুল ইসলাম জিলানী রেজভীর নেতৃত্বে কিছুসংখ্যক নেতাকর্মী শহীদ মিনারের সামনে গিয়ে স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত লোকজনের দাবি, এ সময় সরাইল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির সৃষ্টি হয়।
​তবে পুলিশের পক্ষ থেকে বাধার অভিযোগ অস্বীকার করা হয়েছে। জানতে চাইলে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মন্জুর কাদের ভূঁইয়া বলেন, “কাউকে বাধা দেওয়া হয়নি বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পূর্বনির্ধারিত রোডম্যাপ অনুসরণ করে মিছিল শেষ করতে বলা হয়েছিল।”
​ঘটনার সময় সরাইল থানার ওসি মন্জুর কাদের ভূঁইয়া এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মিছিলটি প্রাতঃবাজার মসজিদের সামনে অবস্থান নেয় এবং সেখান থেকেই কর্মসূচি শেষ করে প্রাঙ্গণ ত্যাগ করে

Tag :

Please Share This Post in Your Social Media

সরাইলে ঈদে মিলাদুন্নবীর মিছিলে পুলিশের বাধা ও ধস্তাধস্তির অভিযোগ

Update Time : ০৫:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬