১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহত: তাড়াইল করিমগঞ্জ সাবেক এমপি চুন্নু ও উপজেলা চেয়ারম্যান শাহীন এর গভীর শোক

মো ওমর খান সানি তাড়াইল উপজেলা প্রতিনিধি
  • Update Time : ১১:০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ৩৮১ Time View

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তাড়াইল করিমগঞ্জ আসনের এমপি জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও তাড়াইল উপজেলা চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম ভূইয়া শাহিন।

সোমবার এক বিবৃতিতে জাতীয় পার্টির এই শীর্ষ নেতা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী এই দুর্ঘটনায় মর্মাহত।

এই দুর্ঘটনার ফলে দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ বিমান বাহিনীর যে ক্ষতি হয়েছে, তা দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

এই দুর্ঘটনায় যে সকল শিক্ষার্থী আগুন দগ্ধ হয়েছে তাদের দ্রত সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এড মজিবুল হক চুন্নু এমপি মহোদয় ।

দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট যারা উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু ও তাড়াইল উপজেলা চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম ভূইয়া শাহিন।

Tag :

Please Share This Post in Your Social Media

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহত: তাড়াইল করিমগঞ্জ সাবেক এমপি চুন্নু ও উপজেলা চেয়ারম্যান শাহীন এর গভীর শোক

Update Time : ১১:০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫