০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মনিরামপুরে জুলাই শহীদ দিবস পালন: ত্যাগের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ১১:৩২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ১৯ Time View

জুলাই শহীদ দিবস উপলক্ষে যশোরের মনিরামপুরে গভীর শ্রদ্ধা, স্মরণ ও প্রার্থনার মধ্য দিয়ে পালিত হয়েছে দিনটি। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দয়ান আমিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন
মনিরামপুর থানার ওসি মোঃ আবু সাঈদ,উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মজনুর রহমান,
জুলাই আন্দোলনের প্রতিনিধি সাংবাদিক মোস্তাকিম আল রাব্বি সাকিব,জুলাই যোদ্ধা আনাস মাহমুদ রুম্মন, রিযাদ হোসেন,মোঃ মনিরুজ্জামান প্রমূখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ আমাদের ন্যায়, সাম্য ও মানবিক রাষ্ট্র গঠনের প্রেরণা। তাদের রক্তের ঋণ কেবল স্মরণে নয়, সুশাসন, ন্যায়বিচার ও জনগণের কল্যাণ নিশ্চিত করার মধ্য দিয়েই শোধ করতে হবে। উপজেলা প্রশাসন শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে সর্বদা অঙ্গীকারবদ্ধ।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহনাজ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাশুক শাহরিয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু মোত্তালেব আলম, সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সমবায় কর্মকর্তা রনজিৎ দাস, যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা ইনস্ট্রাক্টর মো. মনির হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শাফায়েত হোসেন, বিএনপি নেতা খায়রুল ইসলাম, সন্তোষ স্বরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন। আলোচনা সভা শেষে লাউড়ী রামনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুফিজুর রহমানের পরিচালনায় জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

মনিরামপুরে জুলাই শহীদ দিবস পালন: ত্যাগের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

Update Time : ১১:৩২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬