১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়া এনসিপিতে যোগ দিলেন মাহফুজুর রহমান চৌধুরী

Reporter Name
  • Update Time : ০৮:৩৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ২২ Time View

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালের কৃতি সন্তান,দুবাই প্রবাসী মোঃ মাহফুজুর রহমান চৌধুরী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুলাউড়া শাখাতে সদস্য হিসেবে যোগদান করেছেন।

সম্প্রতি তিনি জাতীয় নাগরিক পার্টির কুলাউড়া উপজেলা শাখার সঙ্গে যুক্ত হয়ে দলের কার্যক্রমে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণ, কুলাউড়ার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

মোঃ মাহফুজুর রহমান চৌধুরীর যোগদানে কুলাউড়া উপজেলা এনসিপির নেতাকর্মীরা তাকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন। দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, প্রবাসী হিসেবে তিনি দেশের বাইরে থেকেও দলের সাংগঠনিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এনসিপিতে যোগদানের পর মাহফুজুর রহমান চৌধুরী বলেন, মানুষের অধিকার, ন্যায়বিচার ও একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয়ে তিনি দলের সঙ্গে কাজ করতে চান। প্রবাসে থাকলেও কুলাউড়ার মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

কুলাউড়া এনসিপিতে যোগ দিলেন মাহফুজুর রহমান চৌধুরী

Update Time : ০৮:৩৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬