কাশিপুরে মানুষ গ্রুপের উদ্যোগে গভীর রাতে পরিচ্ছন্নতা অভিযান
- Update Time : ০১:১৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ৫ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে নারায়ণগঞ্জের কাশিপুরে গভীর রাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ গ্রুপ।
বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত কাশিপুর ২নং ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের স্বেচ্ছাসেবীরা রাত জেগে এলাকার বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে স্থানীয়দের সচেতন করেন।
কার্যক্রমে উপস্থিত ছিলেন মানুষ গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সোহান আলী খাঁন (মিনহাজ), সিনিয়র সহ-সভাপতি মোঃ রুবেল দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল উকিল এবং সাধারণ সম্পাদক মোঃ হিমেল দেওয়ান।
সংগঠনের সদস্যরা জানান, পরিচ্ছন্নতা শুধু একটি নির্দিষ্ট সময়ের কার্যক্রম নয়, বরং এটি প্রত্যেক নাগরিকের সামাজিক দায়িত্ব। নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে হবে।
মানুষ গ্রুপের এমন উদ্যোগকে স্থানীয়ভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংগঠনটি ভবিষ্যতেও মানবসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
মানুষ গ্রুপের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, আসুন আমরা নিজের আশপাশ পরিষ্কার রাখি এবং একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি।



















