১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন ও মজুদবিরোধী অভিযান: মেশিন ও পাইপ জব্দ

Reporter Name
  • Update Time : ০৬:১৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ১৫ Time View

​চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদ রাখার দায়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে।
​আজ বৃহস্পতিবার উত্তর হারবাং এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শফিউল আলম।
​প্রশাসন সূত্রে জানা যায়, উত্তর হারবাং এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ উপায়ে বালু উত্তোলন ও মজুদ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে জড়িতরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন ও পাইপ জব্দ করা হয়।
​অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলন এবং মজুদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

১০

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন ও মজুদবিরোধী অভিযান: মেশিন ও পাইপ জব্দ

Update Time : ০৬:১৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬