০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ আলীতে ৬ বছরের শিশু ধর্ষণ: অভিযুক্ত সুমন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ০৪:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ১৭ Time View

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা
​রাজধানীর শাহ আলী এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির মায়ের দায়ের করা মামলার পর নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে শাহ আলী থানার রয়েল সিটি পকেট গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
​ঘটনার পর শিশুটির শারীরিক অসুস্থতা ও প্রস্রাবে তীব্র জ্বালাপোড়া দেখা দিলে মা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন এবং উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
​হাসপাতাল থেকে ফিরে মায়ের জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি জানায়, পাশের বাসার ভাড়াটিয়া সুমন তাকে ডেকে নিজের কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
​এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিশুটির মা বাদী হয়ে শাহ আলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারের ভিত্তিতে ওই দিন রাত ৮টার দিকে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত সুমনকে তার বাসা থেকে গ্রেপ্তার করে।
​পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

শাহ আলীতে ৬ বছরের শিশু ধর্ষণ: অভিযুক্ত সুমন গ্রেপ্তার

Update Time : ০৪:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬