০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাবরেজিস্টারের মরদেহ উদ্ধার, আটক ১

Reporter Name
  • Update Time : ০৫:১১:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ৬৮ Time View

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
নাগেশ্বরী শহরের মডেল মসজিদের পাশের গেদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে সাবেক সাবরেজিস্টার সহিবুর রহমান স্বপন প্রধান (৬৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মডেল মসজিদে নামাজ পড়তে আসা লোকজন মরদেহ দেখতে পান এবং পরে থানা পুলিশকে খবর দেন।

মরদেহ উদ্ধারকালে স্থানীয়রা জানান, স্বপন প্রধান কয়েক বছর আগে গোদ্ধারের পাড় বিলের পাশে জমি কিনে লেক সিটি তৈরি করেছিলেন। তিনি হলিকেয়ার ক্লিনিকের ঘরের মালিক ছিলেন এবং আগে ক্লিনিকে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ধারণা করছে, তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে ফেলা হয়েছে। এই ঘটনায় তার সৎ ভাই তালহা কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে মরদেহ লুকানোর উদ্দেশ্যে কচুরিপানার নিচে রাখা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাবরেজিস্টারের মরদেহ উদ্ধার, আটক ১

Update Time : ০৫:১১:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫