১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লামা পৌরসভায় নিরাপদ পানি সরবরাহে ওভারগ্রাউন্ড রিজার্ভারের ভিত্তিপ্রস্তর স্থাপন
আজিজুল হাকিম
- Update Time : ০৯:৪০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ২০৬ Time View

পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় বান্দরবানের লামা পৌরসভা এলাকায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ায় একটি ওভারগ্রাউন্ড রিজার্ভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মো: মঈন উদ্দিন, প্রশাসক, লামা পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসার, লামা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে লামা পৌর এলাকার বাসিন্দারা বিশুদ্ধ, নিরাপদ ও টেকসই পানি সরবরাহের সুবিধা পাবেন। এতে জনস্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Tag :




















