কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা কমরু আহত, হাসপাতালে ভর্তি
- Update Time : ১০:৩০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ২৮ Time View

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অন্ধকারের কারণে সড়কের একটি গর্তে পড়ে যায় তার গাড়িটি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়ক থেকে ছিটকে পড়েন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। দুর্ঘটনার পরপরই স্থান স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার আহমেদ জানান, বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। কমর উদ্দিন আহমদ কমরুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।















