সাহিত্যচর্চাকে বেগবান করার প্রত্যয়ে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের মাসিক সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:৩৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / ১৭ Time View

কবি, লেখক ও সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের নিয়মিত মাসিক সাহিত্যসভা ও মুক্ত আলোচনা। শুক্রবার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষানুরাগী ও সমাজসেবী ডালিয়া রহমান শুভ উদ্বোধনের মাধ্যমে সভার সূচনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক কাজী তানভীর হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সম্পাদক কাজী নাজিম উদ্দীন সুমন এবং ডা. বশির আহমেদ তুষার।
কবি জান্নাতুল ফেরদৌস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরচিত লেখা পাঠ ও পঠিত লেখার ওপর গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মূল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন কবি, সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম মামুন।
নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ-এর সফল সঞ্চালনায় সভার মূল পর্বে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং বার্ষিক সাহিত্য সাময়িকী ‘ঐক্য’-এর দ্বিতীয় সংখ্যা প্রকাশের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় উপস্থিত কবি ও লেখকরা নারায়ণগঞ্জের সাহিত্য-সংস্কৃতির সমৃদ্ধ বিকাশ ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে একত্রিত হয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
জহিরুল ইসলাম মিন্টু (কবি ও মূকাভিনেতা)
শুক্কুর মাহমুদ জুয়েল (কবি)
রওশন আরা
শম্পা ইসলাম মিনা
লুবনা আক্তার সুমি
ডা. খোরশেদ আলম খান
খান মাহমুদ সহ অন্যান্য স্থানীয় কবি, লেখক ও সাহিত্যপ্রেমীবৃন্দ।
সাহিত্যপাঠ, উন্মুক্ত আড্ডা ও ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনার মধ্য দিয়ে পুরো আয়োজনটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।



















