এনায়েতনগরে কাস্টমস ও ভ্যাট কর্মকর্তার সঙ্গে ‘দৈনিক জনতার খবর’ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
- Update Time : ০৪:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ Time View

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এনায়েতনগর সার্কেলের রাজস্ব কর্মকর্তা জনাব গোলাম রাব্বানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘দৈনিক জনতার খবর’ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা স্টাফ রিপোর্টার মোঃ মাসুম মিয়া।
সৌজন্য সাক্ষাৎকালে উভয়ের মধ্যে স্থানীয় পর্যায়ে ভ্যাট ব্যবস্থাপনা ও রাজস্ব আদায় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। এ সময় রাজস্ব আদায়ে জনসচেতনতা বৃদ্ধি, ব্যবসায়ীদের নিয়মিত ভ্যাট প্রদানে উৎসাহিত করা এবং রাষ্ট্রের টেকসই উন্নয়নে কর ও ভ্যাটের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
আলোচনায় রাজস্ব কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, “দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যবসায়ীদের সঠিক নিয়মে ভ্যাট ও কর প্রদান অত্যন্ত জরুরি। করদাতাদের উদ্বুদ্ধ করতে ও সামগ্রিক সচেতনতা তৈরিতে গণমাধ্যম অগ্রণী ভূমিকা পালন করতে পারে।”
সাংবাদিক মোঃ মাসুম মিয়া উল্লেখ করেন, জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকাণ্ড ইতিবাচকভাবে তুলে ধরতে গণমাধ্যম সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎ শেষে উভয় পক্ষই রাজস্ব বিষয়ে জনসচেতনতা তৈরি ও তথ্য বিনিময়ে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।



















