শিরোনামঃ
কক্সবাজারে বালুর বুকে ফুটে উঠল শিল্পের জাদু, মুগ্ধ পর্যটকরা
- প্রকাশের সময় : ০১:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 64

কক্সবাজার পর্যটন কার্নিভালে বালু দিয়ে তৈরি অসাধারণ সব শিল্পকর্ম নজর কেড়েছে পর্যটক ও দর্শনার্থীদের।
সমুদ্র সৈকতের বালু দিয়ে তৈরি করা হয়েছে নানা ধরনের ভাস্কর্য, ঐতিহ্যবাহী স্থাপনা, মাছ, নৌকা, জাতীয় স্মৃতিসৌধসহ মনোমুগ্ধকর সব শিল্পকর্ম। শিল্পীদের নিখুঁত হাতের ছোঁয়ায় বালু যেন জীবন্ত হয়ে উঠেছে।
কার্নিভাল দেখতে আসা পর্যটকরা এসব শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন।
শিশু থেকে বৃদ্ধ (সবার কাছেই) এই বালুর শিল্পকর্ম বাড়তি আনন্দ যোগ করেছে।
আয়োজকরা জানান।
পর্যটন কার্নিভালকে আরও আকর্ষণীয় করতে ও বিদেশীয় শিল্পীদের প্রতিভা তুলে ধরতেই এই আয়োজন।
Tag :



























