শিরোনামঃ
কলমাকান্দায় (নেত্রকোনা) স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
- প্রকাশের সময় : ১১:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 29

কলমাকান্দায় (নেত্রকোনা) স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো:মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের ১নং ওয়ার্ডের (বাঘবের) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে কলমাকান্দা থানা পুলিশের একটি দল মিজানুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে এর আগে ২০২৪ সালে সরকার পতনের পর গোবিন্দপুর বাজারে মবের শিকার হয়েছিলেন তিনি।
উক্ত সূত্রগুলো তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
Tag :


























