কাজিপুর উপজেলা প্রেসক্লাবের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সেমিনারের আয়োজন
- প্রকাশের সময় : ১১:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 29

শুভ প্রতিষ্ঠাবার্ষিকী বার্তা
৯ নভেম্বর ২০২৬ ইং কাজিপুর উপজেলা প্রেসক্লাবের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সেমিনারের আয়োজন করা হচ্ছে।
কাজিপুর প্রেস ক্লাব-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কাজিপুর প্রেস ক্লাব সফলভাবে তার যাত্রার ৩৪ বছর পূর্ণ করে ৩৫ বছরে পদার্পণ করায় সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক অভিনন্দন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কাজিপুর উপজেলার সামগ্রিক উন্নয়ন, জনসচেতনতা সৃষ্টি এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে এই প্রেস ক্লাবের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর মূল প্রতিপাদ্য—”কাজিপুরে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা”— অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। আমরা আশা করি, কাজিপুর প্রেস ক্লাব আগামীতেও পেশাদারিত্ব ও সততার সাথে কাজ করে এলাকার উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।
প্রেস ক্লাবের উত্তোরোত্তর সাফল্য, কল্যাণ এবং এর সাথে জড়িত সকল সাংবাদিকের সুস্বাস্থ্য ও পেশাগত উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
আয়োজনে: কাজিপুর উপজেলা প্রেস ক্লাব।
স্থান: সরকারি মুনসুর আলী কলেজ অডিটরিয়াম।


























