কাজিপুরে চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ১০:৫০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ Time View

সিরাজগঞ্জের কাজিপুরে চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজে আয়োজিত এই বৈঠকে পুনর্মিলনীর সম্ভাব্য তারিখ আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত জরুরি তথ্যাবলি নিচে তুলে ধরা হলো:
রেজিস্ট্রেশন ফি: ছবিসহ সর্বনিম্ন ৫০০ টাকা।
ফি জমা দেয়ার শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬।
পুনর্মিলনী অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতে চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান সকল ছাত্র-ছাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠানের আহ্বায়ক ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আনোয়ারুল ইসলাম এবং আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহসিন রেজা বিপু।



















