ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের বেলগাছায় বিএনপির মতবিনিময় সভা, ইউপি নির্বাচনে প্রার্থী ঘোষণা।

Md Arshadul Haque
  • প্রকাশের সময় : ১০:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 16

কুড়িগ্রামের বেলগাছায় বিএনপির মতবিনিময় সভা, ইউপি নির্বাচনে প্রার্থী ঘোষণা।

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বাব উল্ল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বেলগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুর রহমান শাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য আবু মুসা দুলু, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান এবং জেলা যুবদল নেতা আব্দুর রহিম রাসেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সভায় বক্তারা বেলগাছা ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম জোরদার, দলীয় ঐক্য সুসংহতকরণ এবং স্থানীয় রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সভা শেষে আসন্ন বেলগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমানের নাম ঘোষণা করা হয়। এ ঘোষণার মধ্য দিয়ে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী নিয়ে নিজেদের অবস্থান জানান দেন নেতারা।
সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ এরশাদুল হক

মোঃ এরশাদুল হক

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের বেলগাছায় বিএনপির মতবিনিময় সভা, ইউপি নির্বাচনে প্রার্থী ঘোষণা।

প্রকাশের সময় : ১০:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬