কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের দায়ে খুন হলেন ছোট ভাই আতাউল
- প্রকাশের সময় : ১১:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 29

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই আতাউল নিহত হয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আতাউল (কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা গ্রামের রাহাত মালিথার ছেলে)। অভিযুক্ত বড় ভাই হলেন তোফাজ্জেল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন কথাকাটাকাটির একপর্যায়ে বড় ভাই তোফাজ্জেল ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র (দা) দিয়ে ছোট ভাই আতাউলের গলায় গুরুতর আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার খবর পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

























