শিরোনামঃ
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৩৬৭ জন
- প্রকাশের সময় : ১২:২০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 52

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২০ জনে।
ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, ফুলের টব, ড্রাম, পরিত্যক্ত পাত্র ও ছাদে পানি জমতে না দেওয়া জরুরি। জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশেষ করে শিশু-কিশোর ও বয়স্কদের জ্বরের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি।
Tag :


























